ঈদগাঁওতে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১১:২৮ এএম
ঈদগাঁওতে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার। বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে র‌্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু'জনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও কালিরছড়ার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে