শৈলকুপায় মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:০৮ পিএম
শৈলকুপায় মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শৈলকুপায় মোটরসাইকেল ও ট্রাক্টার মুখোমুখি সংঘর্ষে রাহাত বিশ্বাস নামের এক ব্যক্তি মারা গেছে।  শৈলকুপা লাঙ্গলবাঁধ  সড়কের ধাওড়া বাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ধাওড়া  গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাহাত  বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলে ধাওড়া বাজারে আসার সময় সামনে  থেকে  আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাহাত বিশ্বাস ও জিম জোয়াদ্দার নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের শারীরিক অবস্থার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়   তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাহাত বিশ্বাস নামের এক ব্যক্তি পথের মাঝেই মারা যায়।এই ব্যাপারে ধাওড়া গ্রামের মহিউদ্দিন  নামের এক ব্যক্তি জানান মোটরসাইকেল ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে রাহাত মারা যায়  এবং জিম নামের এক ব্যক্তি আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেই সাথে ঘাতক ট্রাক্টর টি আটক করেছে এলাকাবাসী।  এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান মোটরসাইকেল  ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ধাওড়া  গ্রামের রাহাত বিশ্বাস  নামের এক ব্যক্তি মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে