সিলেটে ঈদুল আজহার জামায়াত: কোথায় কখন

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:১৪ পিএম
সিলেটে ঈদুল আজহার জামায়াত: কোথায় কখন

প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ

নগরীর হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।

দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অতিরিক্ত ঝড়-বৃষ্টি হলে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

আলীয়া মাদরাসা মাঠ

ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

জামাতে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক এবং সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ জামে মসজিদ

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত: সকাল ৭টায় ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত: সকাল ৮টায় ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ। তৃতীয় জামাত: সকাল ৯টায় ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

কালেক্টরেট জামে মসজিদ

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

শাহপরান (র.) মাজার মসজিদ

হযরত শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

আপনার জেলার সংবাদ পড়তে