হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। সোমবার সকালে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে আয়োজিত মেধা বৃত্তি ও সনদ প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খাইরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।