লোহাগড়ায়

দরিদ্র মানুষদের শাড়ী, লুঙ্গি, সেলাইমেশিন, বকনা গরু বিতরণ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:২০ পিএম
দরিদ্র মানুষদের শাড়ী, লুঙ্গি, সেলাইমেশিন, বকনা গরু বিতরণ

নড়াইলের  লোহাগড়ায়  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব ইসহাক-শুকুরোন্নেছা দাতব্য সংস্থা কর্তৃক  দরিদ্র মানুষের কল্যাণে  শাড়ী, লুঙ্গি, সেলাইমেশিন,  বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৬ মে) সকালে জামিয়া আরাবিয়া শামসুল উলুম লক্ষীপাশা মাদ্রাসা ও এতিম খানা চত্বরে 

পরিবারের যাকাতভিত্তিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩৫০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রিপিচ,  সেলাইমেশিন,  বকনা গরু বিতরণ করা হয়।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক  জামিয়া আরাবিয়া শামসুল উলুম লক্ষীপাশা মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পর্ষদের সভাপতি এমডি হারুন অর রশিদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আনোয়ারুল করিম, যশোরী। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোস্তফা কামাল, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  মোঃ হাসানুজ্জামান, মুফতি মিরাজুল হক, মোঃ আজিজুর রহমান, মোঃ আবু হান্নান মিয়া,  মোঃ আমির আকরাম, শেখ বুলবুল ইসলাম,  লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজ বিদ্যুৎ, বিএনপি নেতা কাজী মুরাদুজ্জামান, মোঃ আবুল হোসেন।

জানা যায়, ২৫০ জনকে শাড়ী, ৫০জনকে লুঙ্গী, ৫০ জনকে পাঞ্জাবী,৫০ জনকে  থ্রিপিস, ২জনকে বকনা গরু, ১০জনকে  সেলাইমেশিন,   একজনকে  গোয়ালঘর নির্মাণে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও  এ সংস্থার মাধ্যমে  দরিদ্র ৬শত জনকে ৫শত টাকা করে প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে