উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শহর সৈয়দপুর-এর উর্দুভাষী ক্যাম্পের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে যাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন মাজিদ ইকবাল। একজন দূরদর্শী সংগঠক ও মানবিক নেতৃত্বের অধিকারী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সততা, পরিশ্রম ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার উৎস।
মাজিদ ইকবালের নেতৃত্বে ক্যাম্প এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও যুব উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষামুখী ও কর্মমুখী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ক্যাম্পের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং নিজেদের অধিকার আদায়ে সচেতন হয়েছে।
ক্যাম্পের তরুণ ব্যবসায়ি আনোয়ার হোসেন জানান,মাজিদ ইকবাল শুধু একজন সংগঠক নন,তিনি একজন মানবিক মানুষ ও সমাজের পথপ্রদর্শক। তাঁর কর্মস্পৃহা, নেতৃত্বগুণ এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের নতুনভাবে স্বপ্ন দেখতে শেখায়। সমাজের উন্নয়নে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ক্যাম্পের আর এক ব্যবসায়ি বলেন, মাজিদ ইকবাল আমাদের সমাজের গর্ব এবং সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর মতো নেতৃত্ব সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।