"জনতার জিয়া-চির অম্লান"

চাঁদপুরে বিএনপি'র দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৩০ মে, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৪:০০ পিএম
চাঁদপুরে বিএনপি'র দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

"জনতার জিয়া-চির অম্লান" ৩০ মে ২০২৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে দিনব্যাপী  বইমেলা অনুষ্ঠিত হয়েছে।  জিয়া স্মৃতি পাঠাগার চাঁদপুর জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টার সময় প্রধান অতিথি হিসেবে এই বইমেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সদস্য (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ও লাইব্রেরিয়ান এবং কৃষক দল কেন্দ্রীয় সংসদের সব পাঠাগার সম্পাদক ফারজানা ইয়াসমীন লিপি। ঢাকা থেকে আগত ৪ সদস্যের টিমের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা,বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিম মিয়া, ছাত্রদল ইডেন মহিলা কলেজের নেত্রী তোহা আমিন।  এ সময় চাঁদপুর জেলা নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, ওলামা দল জেলা সভাপতি মাও. জসীমউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি,সদস্য সচিব আরেফিন, যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক জাকির হোসেন, মিঠু,হাফিজুর রহমানসহ জিয়া স্মৃতি পাঠাগার চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম বলেন, জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানতে তার ওপর লিখিত প্রামাণ্য জীবনী গ্রন্থগুলো পড়া সবচেয়ে কার্যকরী। জিয়াউর রহমান নিজে কোনো পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখে যাননি, তবে তার জীবন, দর্শন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে রচিত কিছু নির্ভরযোগ্য বই রয়েছে।জিয়াউর রহমানকে গভীরভাবে জানতে হবে।মরহুমা খালেদা জিয়া, তারেক রহমান,আরাফাত রহমান কোকো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাদের আত্মজীবনীর উপর লেখা বই পড়তে হবে। এতে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত  বইমেলার উদ্বোধন ঘোষণা করেন এবং দলীয় নেতাকর্মীদের বই কিনে পড়ার অনুরোধ করেন।  কেন্দ্রীয় সাবেক ছাত্র নেত্রী  ফারজানা ইয়াসমিন লিপি বলেন,একটি রাজনৈতিক দল মানে স্লোগান দেয়া, লোক ভারী করে নয়।একটি রাজনৈতিক দল হচ্ছে সচেতনতা জ্ঞানভিত্তিক সংগঠন করা। কেননা সম্পদ হারিয়ে যায় জ্ঞান কখনো হারায় না। তাই বিএনপি দলীয়ভাবে প্রকাশিত বইগুলো সংগ্রহ করে বেশি বেশি বই পড়তে হবে।  

এদিন চাঁদপুরে বিএনপির বই মেলায়  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো-এই জিয়া পরিবারকে নিয়ে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসে অসংখ্য বই প্রকাশিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য বই মহাকালের মহানায়ক শহীদ জিয়া,স্বাধীনতার ঘোষণা ও শহীদ জিয়া,শহীদ জিয়াউর রহমানের শ্রেষ্ঠ বক্তৃতা,জিয়াউর রহমান আমার রাজনীতির রূপরেখা,আমার স্বপ্ন আমার দেশ, একজন জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশ,  স্মৃতির পাতায় আরাফাত রহমান কোকো ইত্যাদি শিরোনামে লেখা বই চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বইমেলায় স্থান পায়। এদিন প্রায় পঞ্চাশ হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের বই পড়ায় উৎসাহিত করতে এই প্রথম বই মেলার ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন ।

আপনার জেলার সংবাদ পড়তে