ভূঞাপুরে যানজট নিরসনে মাঠে ইউএনও মাহবুব হাসান

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৮:২৯ পিএম
ভূঞাপুরে যানজট নিরসনে মাঠে ইউএনও মাহবুব হাসান

ঈদ পরবর্তী সময়ে ঘরমুখো ও কর্মস্থলমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের ভূঞাপুরে যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান। শনিবার (৩০ মে) ভূঞাপুর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শন করে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান ইউএনও। তিনি বলেন, ঈদের ছুটি শেষে মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এদিকে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কর্মস্থলে ফেরা যাত্রীরা। তারা বলেন, সড়কে যানজট কমে আসায় যাতায়াত অনেক সহজ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান বলেন, “যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে কাজ করা হচ্ছে। আইনানুগ এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” প্রশাসনের এ তৎপরতায় ঈদ-পরবর্তী সময়ে ভূঞাপুর শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে