মুন্সিগঞ্জ লৌহজংয়ে জিয়ার রহমানের ৪৫তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ মে) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লৌহজং উপজেলার বিএনপি'র প্রধান কার্যালয়ে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সাগর হোসেন বেপারীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ি) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব এড. আব্দুস সালাম আজাদ। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম। শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হেসেন, লৌহজং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হাওলাদারসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।