ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচঁশতাধিক শিশু, বৃদ্ধা, নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আজ রবিবার উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম।
শিশু বিশেষজ্ঞ মেজর ডা. আসাদুজ্জামান রিফাতের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে ৫ জন চিকিৎসক অংশ নেন। তাঁরা হলেন গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত হোমায়েরা নীপা , অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ডা. মোহাম্মদ আর রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জুবাইর জাফরী ও ডা. আবদুল্লাহ আল নোমান। ক্যাম্পে নারী,শিশু ও বৃদ্ধসহ পাচঁশতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা,প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আবেদুর রহমান, লোকমান হোসেন চৌধুরী,জাহাঙ্গীর রাজা চৌধুরী, কাজী ইসমাইল,খন্দকার কাওছার আহমেদ, রুস্তম খান, আবুল বাশার,হাজ্বী ফকির চান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন খান,এম ডি জাকির,মনির চৌধুরী,আলী আমজাদ খাঁ,রুস্তম চৌধুরী, এস এম শহীদুল্লাহ, মামুন রাজা চৌধুরী,হানিফ খান, আসলাম খন্দকার,আজিজ খন্দকার,প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি হৃদয় চৌধুরী ফয়সাল,সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার,পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুনায়েদ খান, সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী রাসেল,সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী হৃদয়, আজাদুর রহমান,কাজী সোহাগ আহমেদ রিপন, অজিদুর রহমান, সোহাগ খান, জিয়ারুল ইসলাম, হিমেল বনিক, মবিন রাজা, নুরে আলম,শাকিব, তারেকসহ প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, জেঠাগ্রাম মিলেনিয়াম একতা যুব সংঘ, জেঠাগ্রাম উদয়ন যুব সংঘ, মদিনা পাড়া প্রবাসী ফোরাম,পূর্বপাড়া ঐক্য যুব সংঘ ক্লাব,উছালিয়াপাড়া জনকল্যাণ যুব সংঘণণ,কাজীপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য," সুশিক্ষা, সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা" এই প্রতিপাদ্যকে সাম রেখে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনটি ২০১৬ সালের ৩০ জুন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য,শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেওয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আয়োজক প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার জানান, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।” দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।