চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী পালিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৩১ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম
চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী পালিত

পাবনার চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৩১ মে) সকাল ১০টায় চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা,সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন,রবিউল করিম তারেক,গোলাম মওলা,আনিসুর রহমান আনছু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,এ্যাড.সাইদুর রহমান,বিএনপি নেতা সিরাজুল ইসলাম,আঃ কুদ্দুস রেজা,মজনুর রহমান,আনোয়ার হোসেন মাসুম,ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,শ্রমিক দলের উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ,কৃষক দলের আতিকুর রহমান সাচ্চু প্রমুখ।  আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে