কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শেষে রাতের কোনো এক সময় তিনি ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ রবিবার যোহর নামাজের পর দুপুর ২টায় বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। আর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর।

আপনার জেলার সংবাদ পড়তে