"মেধাই আলোকিত করে আগামি প্রাজন্ন"কে শ্লোগান কে সামনে রেখে মেধা বিকাশ ও সম্মাননা, গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা হাইস্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আইয়ুব আনসারি সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর আব্দুলপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাহুল আলম । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসিরুদ্দিন,নাটোর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, রাজশাহী শাহমখদুম কলেজের প্রভাষক মাসুদুল হাসান, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম মাসুম, যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী সারিউল ইসলাম , ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন বকুল, দেশ টিভির সিনিয়ার রিপোর্টার সাহিনুর রহমান সাহিন, লেবুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামানসহ অনেকে। অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী শিক্ষার্থী এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য বিশেষ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত দু'শত জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেষ্টসহ গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।