গোমস্তাপুরে জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকি পালন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৮:৩৮ পিএম
গোমস্তাপুরে জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকি পালন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালন করা হয়। গতকাল রবিবার বিকেল রহনপুর কলেজ মোড়স্থ বিএনপি অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। বক্তব্য দেন বিএনপিনেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান ও আনোয়ার হোসেন, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ, গোলাম রাব্বানী  রকি, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, রহনপুরের প্রবীন নেতা আব্দুল মতিন, মাইনুল ইসলাম, জেলা যুবদল নেতা আল আমিন বিশ্বাস, কৃষকদলের থানা সভাপতি আনারুল ইসলাম, সাবেক কাউন্সিলার ইউসুফ আলী, ইব্রাহিম আলী, তাজামুল হক, মহিলাদল নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরননেসা বাবলিসহ অনেকে। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী  মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে