সাবেক নারী পৌর কাউন্সিলরকে পিটিয়ে রক্তাক্ত জখম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১১:২৩ এএম
সাবেক নারী পৌর কাউন্সিলরকে পিটিয়ে রক্তাক্ত জখম

বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরধরে বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়াকে (৫৫) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাতে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে একই এলাকার নাসির মিয়ার সঙ্গে খায়রুন নাহার মায়ার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরধরে গত ২৭ মে দিবাগত মধ্যরাতে নাসির মিয়ার নেতৃত্বে ১০/১২ জন তার (মায়া) বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। এসময় সে (মায়া) ঘর থেকে বেড়িয়ে আসলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে নাসির মিয়া বলেন, মিথ্যে নাটক সাজিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে