সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১১:২৬ এএম
সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বাংলাদেশ প্রত্যাবর্তন ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা যুবলীগের আয়োজনে রবিবার আগৈলঝাড়া উপজেলার সেরাল কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসাথে তারা যেন দ্রুত সম্মানের সাথে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন সেজন্য আল্লাহতায়ালার দরবারে দোয়া কামনা হয়েছে।  

দোয়া-মিলাদে বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুর রহমান সাগর সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, যুবলীগ নেতা শাওন বালী, ছাত্রলীগ নেতা মো. মাসুম সরদারসহ আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে