মাদক ছেড়ে খেলায় চল" নিরাপদ ভবিষ্যৎ গড়" এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ঈদের তৃতীয় দিনে রবিবার (৩১ মে) বিকেলে ভোলার দৌলতখানে আমির জাং গজনবী স্টেডিয়ামে দেশের সুনামখ্যাত তারকা খেলোয়াড়দের সমন্বয় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক ও হাফিজ ইব্রাহিম এমপির সহধর্মিনী মাফরুজা সুলতানা। ফুটবল প্রীতি ম্যাচে দৌলতখান ফরাজী এলাকা ইউনিটি বনাম শক্তিশালী সৈয়দপুর ইউনিয়ন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহন করে। স্টেডিয়ামে উভয় দলের তীব্র আক্রমাত্মক ও উত্তেজনাপূর্ণ মন মাতানো নৈপুণ্য খেলায় স্টেডিয়ামে উপচে পড়া ফুটবল প্রেমি দর্শকদেরকে মুগ্ধ করে তোলে। খেলায় ফরাজী এলাকা ইউনিটি বনাম সৈয়দপুর ৪ - ১ গোলে ভবানীপুর ফরাজী এলাকা ইউনিটি জয়লাভ করে ।