কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৫:১১ পিএম
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর সড়কের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের লাশটি হত্যা নাকি দূর্ঘটনা এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি। এমনকি শনাক্ত পুলিশ এখন পর্যন্ত করতে পারেনি তার পরিচয়। সোমবার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুলিয়ারচর উপজেলার গণখকালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। এর ময়নাতদন্ত শেষ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিচয় শনাক্ত করতে পিআইবি কাজ শুরু করলেও এখনও পর্যন্ত কোনো তথ্য পায়নি। পুলিশ জানায়, পরিচয় শনাক্তে তারা মাঠে কাজ করছেন। অজ্ঞাত যুবকের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেও এখনও পরিচয় পায়নি। স্থানীয়রা বলছেন, এখনও পর্যন্ত রহস্যই লেগে গেল। তবে পুলিশ ধারনা করছে সোমবার রাত ৩ টা থেকে ৪ টার পর্যন্ত এই ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। মরদেহ উদ্ধারের যুবকের শরীরে ছিল একটি প্যান্ট। পায়ে কোনো শার্ট বা গেঞ্জি ছিল না। কেউ হয়তোবা হত্যাকান্ডটি ঘটিয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন। এদিকে স্থানীয়দের মাঝে এই লাশ নিয়ে দুম্রজালের সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসীর প্রশ্ন।

আপনার জেলার সংবাদ পড়তে