মুন্সীগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে গ্রাহক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল আমিন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল মবিন।মানবন্ধনে উপস্থিত গ্রাহকরা অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক ফারুক সাহেবের ছুটি বাতিল করে স্বপদে বহাল,ইসলামী ব্যাংক থেকে লুটেরা এস,আলমের দোসরদের অপসারণ,অর্থ লুটকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনসহ নানা দাবী জানান।এ সময় বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত ছোট ছোট প্লাকার্ড বহন করা হয়।