খোরপোষভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।
মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেসে কৃষির আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এ সময় বালিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: ফারুক হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুসহ বিভিন্ন উপজেলার কৃষক-কৃষাণী বক্তব্য রাখেন।
কংগ্রেস পার্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হচেছ নতুন উদ্যোক্তা সৃষ্টি করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তোলা।
কংগ্রেসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাণ্য ব্যক্তি, সেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস, নন পিএসএস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার ৭০জন কৃষক-কৃষাণীসহ ১০০ জন অংশগ্রহণ করেন।