গজারিয়ায় হামলকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৬:৪০ পিএম
গজারিয়ায় হামলকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

গজারিয়ায় বিচার সালিশে ছুরিকাঘাতে আহত হযরত আলীর উপর হামলাকারীদের বিচারের দাবি ও ভুক্তভোগী পরিবারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার(২জুন)বিকাল ৪ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর মিয়ামী হাইওয়ে রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী হযরত আলী স্ত্রী রুবিনা আক্তার।এ সময় তিনি বলেন গত ১৯মে সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  বিচার সালিশ চলা অবস্থায় আমার স্বামীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে,বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,যার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করি, কিন্তু ঘটনার ১৩দিন পেড়িয়ে গেলেও একজন আসামিও গ্রেফতার হয় নাই,উল্টো আমাদের  হয়রানী করার জন্য কোর্টে মিথ্যা মামলা দায়ের করেন যেখানে বাড়ির পুরুষদের সাথে নারীদেরও আসামি করা হয়েছে,যার প্রেক্ষিতে হ য় রানী থেকে বাঁচতে এখন ছোট ছোট সন্তানদের নিয়ে নানা স্থানে ঘুরে বেড়াতে হচ্ছে,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতার এর দাবি জানান। 

সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে হযরত আলীর মা রোকেয়া বেগম বলেন,আমার ছেলে বিদেশে থেকে দুই মাসের ছুটিতে এসে এখন হাসপাতালে কাতরাচ্ছে, ছোট নাতি'টা বাবাকে খুঁজতাছে, আমাদের বাঁচান বাবা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হ য রত আলীর স্ত্রী রুবিনা আক্তার,মা রোকেয়া বেগম, বোন নার্গিস আক্তার,চাচা আরশাদ আলী,চাচী পারুল আক্তার,বড় ভাবী শাহিনুর আক্তার, সোনিয়া আক্তার প্রমুখ।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,আমরা ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে,আসামীদের গ্রেফতারের জন্যে একাধিক বার অভিযান দিয়েছি কিন্তু তাঁর এলাকায় নেই,তাদের আটকে আমরা আন্তরিক ভাবে 

উল্লেখ্য ১৯মে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর বালুয়াকান্দী আতিক নগর এলাকায়  শাহাজাহান গং ও আরশাদ আলী গংদের মাঝে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ যাবৎ বিরোধ চলছিল,যা সমাধানের লক্ষ্যে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ চলছিল, হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ মারামারি লেগে যায়, সেখানে ছুরিকাঘাতে গুরুতর আহত হযরত আলী জীবন মৃত্যু'র সন্নিকটে রয়েছেন বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে