বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সালাউদ্দিন আহমেদের অবদান বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। জাতীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব বর্তমান সময়ে দল এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, সদস্য সচিব মো. মোরসালিন, বিএনপি নেতা মোবারক মাস্টারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।