আল হালাল ফাউন্ডেশনের শরবত বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ১০:৩৪ পিএম
আল হালাল ফাউন্ডেশনের শরবত বিতরণ

গ্রীষ্মের যখন প্রচণ্ড গরম ও দাবদাহে জনজীবন বিপর্যস্ত। তীব্র রোদ এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ঘাম ও ক্লান্তি বাড়ছে। এই সময়ে সুস্থ থাকতে প্রচুর পানি পান করা উচিত। সেই কথা বিবেচনা করে বুধবার শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর উদ্দোগে রিক্সাচালক, ট্রাফিক, পথচারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কর্ণধার তানভীর জানিয়েছেন,১ম দিনে ৩৫০ জন মানুষকে শরবত বিতরণ করতে সক্ষম হয়েছি।

শরবত বিতরণে উপাদান ছিলো, লেবু,চিনি,চিয়া সীড, বিট লবন বরফ। আমরা রথখোলা নূর মসজিদ,পুরাতন থানা,জাহাঙ্গীর মোড় এই তিনটি স্থানে এসব শরবত বিতরণ করা হয়।ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবী সকল সদস্যদেরকে।

আপনার জেলার সংবাদ পড়তে