মুন্সীগঞ্জের গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ তারবিয়্যাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী আল আমিন সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহা. মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাৎ হোসেন লস্করপুরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ মাহাবুব কাসেমী,ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব সামসুল হক সরকার, ডা. আক্তার হোসাইন প্রমুখ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।