গজারিয়ায় টাকা ও ইয়াবাসহ চোর আটক

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৪:৫৪ পিএম
গজারিয়ায় টাকা ও ইয়াবাসহ চোর আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী।  পরে তার কাছ থেকে চুরি হওয়া ৫ হাজার ৮০০ টাকা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুল মালেক প্রধান জানান, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি বাউশিয়া ইউনিয়নের কুমারিয়া গ্রামের আবেদ আলীর ছেলে দিদারকে তার বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।  নামাজ শেষে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের দরজা খোলা এবং বালিশের নিচে রাখা ৫ হাজার ৮০০ টাকা নেই।বিষয়টি তিনি পরিবারের সদস্য ও স্বজনদের জানান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন দিদারকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিদারের দেহ তল্লাশি চালায়। এ সময় তার পকেট থেকে চুরি হওয়া ৫ হাজার ৮০০ টাকা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে