মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগার

যুব উন্নয়ন পরিষদের পরিবেশ দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৩:৩৮ পিএম
যুব উন্নয়ন পরিষদের পরিবেশ দিবস উদযাপিত

মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগার এর আয়োজনে ও যুব উন্নয়ন পরিষদ এর সহযোগীতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপন,আলোচনাসভা, প্রশিক্ষিত বেকার যুব নারী ও পুরুষ এবং পরিবেশ কর্মীদের মধ্যে সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ নীলগঞ্জ সড়কের পাশে অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব সংগঠক লেখক আমিনুল হক সাদী। সেচ্ছাসেবী যুব সংস্থা যুব উন্নয়ন পরিষদ ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহায়তায় আয়োজিত সভায় পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী যুব সংগঠন যুব উন্নয়ন পরিষদের সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী মাহবুব আলম, সুমন আহমেদ, রমজান আলী, আনওয়ার হুসাইন প্রমুখ।

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রশিক্ষিত বেকার যুব নারী ও পুরুষ এবং পরিবেশ কর্মীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর আগে পাঠাগার আংগিনায় ফলজ ও ঔষুধী গাছের চারা রোপন করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার ও যুব উন্নয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত ২০১১ সালে যুব সংগঠক ও লেখক আমিনুল হক সাদী মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটি প্রতিষ্ঠিত করার পর থেকে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছে পাঠাগারটি । এছাড়াও তিনি সমাজ উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছেন। ২০১০ সালে তার প্রতিষ্ঠিত যুব উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সমাজকর্মে ও বেকার যুবদের কল্যাণে কাজ করে বিশেষ অবদান রাখায় জেলায় একাধিকবার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন। ২০০৬ সালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের মাধ্যমেও সমাজ উন্নয়নে নানা অবদান রেখে আসছেন।

আপনার জেলার সংবাদ পড়তে