এ বছরই 'লেখক-পাঠক সম্মেলন' করার ঘোষণা

চাঁদপুরে 'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী পালন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ১১:০৬ এএম
চাঁদপুরে 'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী পালন

'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী উপলক্ষে  চাঁদপুর লেখক পরিষদ-এর সাহিত্যপাঠ,সংগীতানুষ্ঠান, দেয়ালিকা প্রকাশ ও আলোচনা সভা ৫ জুন, শুক্রবার, বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি কবি,প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যীর সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর-এর সাহিত্যকর্মের উপর প্রবন্ধ পাঠ করেন রাজীব কুমার দাস, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সাহিত্যকর্মের উপর প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর লেখক পরিষদ এর সহ-সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান, কবি সুকান্ত ভট্টাচার্য এর উপর প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল।

এতে আলোচনা করেন নজরুল গবেষক বীরমুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা, চাঁদপুর লেখক পরিষদ-এর  সদস্য ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মোস্তফা, কবি ও প্রাবন্ধিক  অ্যাড. বিধু ভূষণ নাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাবন্ধিক আবদুল গনি, শিশু থিয়োটারের সভাপতি পিএম বিল্লাল হোসেন। কবিতা আবৃত্তি করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, হাসিনুর আকরাম, সুপ্রতীক দাস। সংগীত পরিবেশন করেন স্বজন সাহা, মো: শাহিন খান,  মো: শিপন খান, সুপ্রতীক দাস, শুরাকাহ বিন হাছিনুর। অনুষ্ঠানে আলোচকগণ বলেন, রবীন্দ্র-নজরুল-সুকান্ত এ তিন কবি মানবতার জয়গান গেয়েছেন। কোন সাম্পদায়িক বিভেদ তাদের সাহিত্যকর্ম নেই। তারা স্বপ্ন দেখিয়েছে  সমবণ্টনের সমাজ বিনিমার্ণের। তারা কথা বলেছেন সাম্যের। বিজ্ঞানকে রেখেছেন মূল ধারায়। সমাজ উন্নয়নে বাঁধা এমন কোন মতাদর্শের নির্দেশনা তারা দেননি। সে কারণেই প্রতিক্রিয়াশীলগোষ্ঠীর বিষফোঁড়া প্রগতিধারারা এ সাহিত্যজনরা। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন। এ সময় তিনি  চাঁদপুর লেখক পরিষদ-এর  উদ্যোগে এ বছরই চাঁদপুরে 'লেখক-পাঠক সম্মেলন' করার ঘোষণা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে