জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে

বাজিতপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৬ জুন, ২০২৬, ০১:০৮ পিএম | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম
বাজিতপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ শনিবার সকাল ১০ টায় মেডিকেল করিডোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালিতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অত্র মেডিকেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই র‌্যালির নেতৃত্ব দেন অত্র মেডিকেলের পরিচালক অধ্যাপক ডা. মোঃ বাহার উদ্দিন ভূঞা। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, মশার বংশবৃদ্ধি রোধ করুন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, বিভিন্ন টপ, ভীমে জমে থাকা পানি ফেলে পরিষ্কার রাখুন এবং রাস্তা ঘাটের পাশে ময়লা আর্বজনা, ড্রেন পরিষ্কার করলেই মশার বৃদ্ধি রোধ করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোঃ বাহার উদ্দিন ভূঞা, অধ্যাপক ডা. মোঃ সাঈদ হাসান, সহকারী পরিচালক ডা. এস.এম ইউসুফ ভূইয়া, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আল্পনা আক্তার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বৃন্ধ স্টাফ নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে