পাবনার চাটমোহরে ব্র্যাক ফিসারিজের উদ্যোগে মাছে চাষে কারিগরী দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্র্যাক হ্যাচারি পাবনার একাউন্স অফিসার মোঃ আফতাবুল আলমের সভাপতিত্বে ও ব্র্যাক হ্যাচারি পাবনার সেলস অফিসার আব্দুল মালেক দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মাছ চাষ,পোনা উৎপাদন ও সংরক্ষণ,পুকুরের যত্ন,খাদ্য ও ওষুধ প্রয়োগসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মোঃ মিজানুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,এসিআই গোদরেজ ফিস ফিডের ডিলার ইলিয়াস হোসেন। প্রশিক্ষণে উপজেলার ৫০ জন মৎস্যাষী অংশগ্রহণ করেন।