উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:২০ পিএম
উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

গোপন ভোটের মাধ্যমে উপজেলা প্রেসক্লাব গোমন্তাপুরের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে আসাদুল্লাহ আহমদ সভাপতি ও ইয়াহিয়া খান রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত শুক্রবার রাতে সংগঠনের ১৩জন সদস্য সব পদে অংশ গ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সহসভাপতি পদে দেলোয়ার হোসেন রনি, সহসম্পাদক পদে সারওয়ার জাহান সুমন, অর্থ সম্পাদক পদে আজিজুল ইসলাম, ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান আলী বাবু নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে আল-মামুন বিশ্বাস, ইমরান আলী, শহীদুল ইসলাম নির্বাচিত হয়। এছাড়া সাধারণ সদস্য হিসেবে থাকছেন আতিকুল ইসলাম আজম, শফিকুল ইসলাম, প্রভাষক নুরুজ্জামান ও জাকির হোসেন সনি । আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব গ্রহণ করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে