রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:৩০ পিএম
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবি যুবককে ৫মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান,এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে