সিংড়ায় নাশকতা মামলায় চেয়ারম্যান ও আ’লীগ নেতা গ্রেফতার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৩:১০ পিএম
সিংড়ায় নাশকতা মামলায় চেয়ারম্যান ও আ’লীগ নেতা গ্রেফতার

নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক ওরফে চুনু সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে তাদেরকে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরজন হলেন চামারী ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মানিক। গ্রেফতারকৃত মানিক আওয়ামীলীগ সরকারের পতনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ক্যামেরা পারসন ছিলেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে