পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (৬ জুন) রাতে তার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি চাটমোহরের আইন-শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,কিশোর গ্যাং,অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন,জুয়াসহ অপরাধমূলক নানা বিষয় নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের কাছে ভালো কাজের মূল্যায়ন করার আহবান জানান।
মতবিনিময় সভায় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি রকিবুর রহমান টুকুন,সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি এস এম মাসুদ রানা,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু,দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি এম এ জিন্নাহ,দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম,দৈনিক কাগজ প্রতিনিধি কে এম রাসেল রহমান বকুল, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশিষ ভট্টাচার্য্য তুষার,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১ জুন চাটমোহর থানার অফিসার ইনচার্জ হিসাবে অলিউর রহমান যোগদান করেন।