পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই মাদকসেবীর অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন চাটমোহর পৌরসদরের কাজীপাড়া মহল্লার মরহুম লেবু শেখের ছেলে শরিফুল ইসলাম শেখ (৩০) ও মধ্যশালিখা মহল্লার আমিরুল শেখের ছেলে নয়ন শেখ (২৫)। গত শনিবার (৬ জুন) বিকেলে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দু’জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এদিন রাতেই ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল রবিবার সকালে দন্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে জেলহাজতে পাঠানো হয়েছে।