রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের "দ্বিতীয় তলায়" রোগীদের ওয়ার্ডের পাশেই ময়লা-আবর্জনা জমা করে রাখার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।পর্যবেক্ষণে দেখা যায়, দ্বিতীয় তলার বারান্দার একাংশে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। রোগীদের চলাচলের পথের কাছেই এসব বর্জ্য থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সংক্রমণের আশঙ্কা ও তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। হাসপাতালে আসা কিছু রোগী ও তাদের স্বজনরা এ প্রতিনিধি কে জানায়, চিকিৎসার জন্য হাসপাতালে এসে এমন অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে যা দুঃখজনক। তারা দ্রুত ময়লা অপসারণ সহ হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী কামনা করেন।