লৌহজংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ বিতরণ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৭ জুন, ২০২৬, ০৭:২৪ পিএম | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৭:২৪ পিএম
লৌহজংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ বিতরণ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রবিবার ৭ জুন সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য ১৮ বান ঢেউটিন, প্রত্যেক কে নগদ ৬ হাজার টাকা করে ৫৪ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। উল্লেখ্য গত ২৫ মে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও কুমারভোগ ইউনিয়নের রানীগাও ও শিমুলিয়া ঘাটে ঘুর্নিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তাদের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে