রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে

তীব্র তাপপ্রবাহে টাঙ্গাইলে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০২:৪৩ পিএম
তীব্র তাপপ্রবাহে টাঙ্গাইলে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট। এ উপলক্ষ্যে  (৮ জুন) সোমবার সকালে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল জেলা পরিষদের সামনে তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাক্স বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ওবায়দুল হক নাসির ও সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা,নির্বাহী সদস্য  শাহিন আকন্দ, শামসুর রহমান চৌধুরী শিবলু, মনোনীত সদস্য আসলাম ও জেলা মহিলাদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মমতাজ করিম।  এসময় প্রায় শতাধিক মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে