তীব্র তাপদাহে জনসাধারণের কষ্ট লাঘবে পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেল। কর্মসূচির আয়োজন করে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সদর শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সদর শাখার সভাপতি আবদুল হাকিম সেলিম।
রাউজান উপজেলা ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ শাকিদুজ্জামান শফির তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাষ্টার জাগের হোসাইন, রাউজান কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল আলম, রাউজান রামগতি রামধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, রাউজান সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আলহাজ্ব জাহাঙ্গীর আলম মুন্সি, যুবদল নেতা গাজী মোহাম্মদ সোহেল এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলা মহিম উদ্দিন মাইজভান্ডারি। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম উদ্দীন, সাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ মামুন, নুরুল আলম, টিপু সুলতান, প্রবাসী মোহাম্মদ হাছানসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে তীব্র গরমে চলাচলকারী পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন।