খুলনার কয়রা উপজেলার ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের পাশ্ববর্তি এলাকা হতে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সেটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে ৮ ফুট লম্বা এই সাপটি স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল হতে উদ্ধার করাহয় । জানা গেছে, মন্দিরের পাশে অজগর সাপটি দেখতে পেয়ে এদিন স্থানীয়রা শাকবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যদের খবর দেয়। তাৎক্ষণিক ঐ টহল ফাঁড়ির বন কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করে। পরে স্থানীয় এলকাবাসির উপস্থিতিতে সেটি গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে । শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ মোঃ ইয়াছিন আলী, বলেন, সকালে আমাকে ফোন দিয়ে জানালে আমি সাথে সাথে বন কর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। উদ্ধারের পর অজগার সাপটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।