যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ (বিএনপির প্রতিষ্ঠিত কলেজ) অনার্স কেন্দ্র পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা সরকারি ফজিলাতুন্নেছা (৫ আগস্টের পর শার্শা সরকারি মহিলা কলেজ নামকরন) মহিলা কলেজকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা কেন্দ্র করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল সামাদ বলেন, এখন তো আর পূর্বের নামে কলেজ নাই।
ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ ইলিয়াস উদ্দীন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ জুন তারিখে স্বাক্ষরিত স্বারক নং: জাতীয় বি:/পরী/ অনার্স -১মবর্ষ/২০১০/৩১৩৬(অংশ-১)/৬১২৮ তারিখ: ১০/০৬/২০২৬ পত্রে দীর্ঘ ১৪ বছরের ঝিকরগাছা মহিলা কলেজ অনার্স পরীক্ষা কেন্দ্রকে বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে শার্শা সরকারি মহিলা কলেজকে ( ৫ আগস্টের পর্যন্ত সরকারি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মহিলা কলেজ) কেন্দ্র নির্বাচন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুস সামাদ বলেন, বর্তমানে ওই কলেজটির শার্শা সরকারি মহিলা কলেজ হিসেবে নামকরণ হওয়ায় সেখানে কেন্দ্র দেয়া হয়েছে। এছাড়াও ঝিকরগাছা মহিলা কলেজের ছাত্রী সংখ্যা কম রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো বলেন দীর্ঘদিন চাহিদা অনুযায়ী ঝিকরগাছা মহিলা কলেজের পরীক্ষার্থী থাকা সাপেক্ষে কেন্দ্র দেয়া হয়েছিল। রহস্যজনক কারনে কেন্দ্রটি বাতিল করা হলো। তিনি ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রটি পুনর্বহালের দাবী জানিয়েছেন।