আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাটে দোকানের দুই কর্মচারীকে চিনি চুরির অপরাধে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কাদাকাটি হাজীরহাটের দীর্ঘদিনের ব্যবসায়ী রঞ্জিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক দীলিপ কুমার ঘোষ জানান, তার দোকানে পুরোহিতপুরের অরবিন্দু ঘোষের ছেলে লালন ১০ বছর ও আগরদাড়ি গ্রামের সোহাগ হোসেন ৭/৮ বছর শ্রমিক হিসাবে বেতনে কাজ করে আসছিল। সম্প্রতি তাদের চলাফেরা সন্দেহজনক তথ্য জানার পর তাদেরকে নজরে রাখার চেষ্টা করি। তাদের বিরুদ্ধে তথ্য প্রমান পাওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করি। শরিবার চেয়ারম্যান শালিসে বসেন এবং এক পর্যায়ে তারা বাচারের মুদি ব্যবসায়ী রাম সানা, মহিষাডাঙ্গার ব্যবসায়ী ছট্টু ও তালা উপজেলায় এক ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন যাবৎ চিনি চুরি করে নিয়ে বিক্রয় করার কথা স্বীকার করে। তারা ৩ লক্ষাধিক টাকার চিনি বিক্রী করেছে বলে স্বীকার করে। এসময় দুই চোরকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। চোরেরা নগদ ৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকামূল্যে একটি মোটর সাইকেল শালিস অনুষ্ঠানে জমা দেয় এবং ২০ দিনের মধ্যে বাকী টাকা পরিশোধ করবে বলে মুচলেকা প্রদান করে।