বাগেরহাটের মোল্লাহাটে প্রদীপ মাঝি (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১জুন) দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি কচাগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত প্রদীপ মাঝি উপজেলার গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে এবং মোল্লাহাট বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা যানায়, রোববার দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি গাছে প্রদীপ মাঝিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।