বিরলে চোরাই মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। উপজেলার ৫নং বিরল ইউনিয়নের ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ইলেকট্রিক তার বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে নিজ বাড়ীতে পড়ানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছে দুই চোর। এসময় এলাকাবাসী দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে এসে অন্যান্য চোরাই মালামাল উদ্ধারের চেষ্টাকালীন গণপিটুনি শুরু হলে সংবাদ পেয়ে পুলিশ এসে দুই চোরকে আটক করে চোরাই মালামাল উদ্ধার করে। আটককৃতরা হলেন উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের বিস্তইড় গ্রামের মোকছেদ এর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫) ও ০৫ নং বিরল ইউনিয়নের ভরতপুর গ্রামের আফজারুল এর ছেলে রশিদুল ইসলাম (২৬)। রাতে এ রিপোর্ট লেখাকালীন আটকৃত চোরদের বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।