দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৬ জুন) দুপুর প্রায় বারোটার দিকে উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়ায় মহিষের গোসল করা দেখতে গিয়ে শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়।পরে পরিবারের লোকজন সহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে নিহত শিশু রোহান বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকার হারুন রশীদ এর ছেলে।