দৌলতপুরে মাদকসহ যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:২৮ পিএম
দৌলতপুরে মাদকসহ যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের  সংগ্রামপুর গ্রামের সাধারন জনগন মাদক  সহ এক যুবককে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।  শনিবার রাত অনুমানিক ১০ টার দিকে সংগ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে মোঃ রুপচাঁদ আলী।  এ সময় রুপচাদ আলীর কাছে তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী।  এলাকাবাসী শাকিবুল ইসলাম সহ একাধিক ব্যক্তি  বলেন, ৫ আগস্টের পরে এলাকায় মাকদকের অপব্যবহার বৃদ্ধি পেয়েছে পাড়া মহল্লায় হাত বাড়ালেই মিলছে মাদক । আজ এলাকাবাসী মাদক ক্রয়বিক্রয়ের সময় হাতে নাতে রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে তিন পিচ  ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।  এদিকে  মাদককের ক্রেতাকে আটক করে পুলিশে দিলেও মাদকের  মূল মালিক ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় এবং মাদক ধরিয়ে দেওয়ার কারনে এলাকাবাসীর উপরে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রূপচান  আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে