চাটমোহরে জেইএফের এডভোকেসী সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৪:৫১ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৪:৫১ পিএম
চাটমোহরে জেইএফের এডভোকেসী সভা

পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নাগরিকতা সিভিল এনগেজমেন্ট ফান্ডের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের ত্রৈমাসিক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ১১টায় স্থানীয় একটি রেন্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুর্শিদা খাতুন ববি। সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালানয় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার ১১টি ইউনিয়নের জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সদস্যরা অংশ নেন।   

আপনার জেলার সংবাদ পড়তে