নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০১:০৬ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম
নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার  গুনিয়াউক এলাকার একটি ভাড়া বাসা থেকে গুনিয়াউক হাসপাতালে কর্মরত নার্স দুই সন্তানের  জননী লাকি আক্তারের (২৮)ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাকি আক্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর শামসুল হুদার মেয়ে। তিনি উপজেলার গুনিয়াউক ১০ শয্যা হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন । তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে শরিফ আহমেদের (৩৫) সাথে ৮-৯ বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সি মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াই পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে ৪টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সফিকুল ইসলাম  জানান, দুই সন্তানের জননী লাখি আক্তার নামে একজন নার্স আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন এমন করলেন, তা এখনো জানা যায়নি। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন,পুলিশ নার্সের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে