হোমনায় কৃষিজমি কাটার দায়ে জরিমানা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম
হোমনায় কৃষিজমি কাটার দায়ে জরিমানা

কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দণডপ্রাপ্তরা হলেন- ওপারচর গ্রামের ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের স্বপন (৪৬)। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অবৈধভাবে কৃষিজমি ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে