কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৫:৪২ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৫:৪২ পিএম
কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াদুদ সেরেস্তাদার এর ৭৩তম মৃত্যু বার্ষিকী গতকাল  বৃহস্পতিবার  বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে  বিদ্যালয়ের শিক্ষক  কর্মচারী- শিক্ষার্থী সকলের উপস্থিতিতে  যথাযথ মর্যাদায় পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল স্থানীয় মসজিদে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মোনাজাত। বিদ্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার,প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে সাহাদাত আলী সেলিম,সিনিয়র শিক্ষক অছিউদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা আলম, মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা মো. কলিম উদ্দিন চৌধুরী। পূর্বাহ্নে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায়  স্থানীয় মসজিদে  কোরানখানি, মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে বিদ্যালয় শিক্ষার্থী ও  শিক্ষকবৃন্দ ফরহাদাবাদস্থ মরহুমের পারিবারিক কবরে পুষ্প শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে