বাজিতপুরে প্রান্তিক কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম
বাজিতপুরে প্রান্তিক কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ২০২৫, ২০২৬ অর্থবছরে খরিপ দুই মৌসুমে আমন গ্রীষ্মকালীন সবজি উভসি হাইব্রিট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ৮টি ইউনিয়নে ১৪ শত কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি আজ সোমবার দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিনের উপস্থিতিতে কৃষকদের মাঝে প্রতি কৃষককে ১০ কেজি ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূলে বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো: বাবুল মিয়া, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ সহ গণমাধ্যম কর্মী।

আপনার জেলার সংবাদ পড়তে